নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাসিক পারিশ্রমিক-সহ একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখালেন মিড-ডে মিল কর্মীরা। সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়ন-এর পক্ষ থেকে কল্যাণী ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি রাজ্য সরকার আশা কর্মী, ICDS কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। সেই প্রেক্ষিতে নিজেদের অবহেলিত মনে করছেন বলে দাবি তোলেন মিড-ডে মিল কর্মীরা। তাই নিজেদের প্রাপ্য আদায়ের দাবিতে মঙ্গলবার গয়েশপুর পৌরসভার সামনে আন্দোলনে নামেন তাঁরা। গেটের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়।

পরে দায়িত্বপ্রাপ্ত পৌর আধিকারিকদের হাতে দাবি সনদ তুলে দেন আন্দোলনকারীরা। তাঁদের দাবির তালিকায় ছিল - ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, মাসের শুরুতে ভাতা প্রদান, ১০ মাসের পরিবর্তে ১২ মাসের ভাতা, অবসরকালীন ৫ লক্ষ টাকা আর্থিক সুরক্ষা, সরকারি স্বীকৃতি-সহ মোট ১৩ দফা প্রস্তাব।
বিক্ষোভকারী শিবানী মজুমদার জানান, 'পৌরসভার আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়গুলি খতিয়ে দেখবেন। যতটা সম্ভব সমাধান করবেন, বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমাদের প্রধান দাবি, মাসের শুরুতে ভাতা প্রদান - সেই ক্ষেত্রে ইতিবাচক বার্তা মিলেছে। দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের