নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাসিক পারিশ্রমিকসহ নানান দাবিকে সামনে রেখে বিক্ষোভ, ডেপুটেশন দিলেন আশা কর্মীরা। দিনরাত পরিশ্রম করেও নিজেদের ন্যূনতম সম্মানী, প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হয়ে সোমবার আন্দোলনে নামেন তাঁরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীতে।
স্থানীয় সূত্রে জানা গেছে , একাধিক সরকারি প্রকল্পের দায়িত্ব তাঁদের উপর চাপানো হলেও তার কোনও পারিশ্রমিক নেই। অনেক ক্ষেত্রেই ন্যূনতম সুবিধা ছাড়াই দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হচ্ছে। নির্দিষ্ট কোনও কাজের সময় নেই। এই পরিস্থিতিতে ছয় জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি জমা দেন।

তাঁদের দাবির তালিকায় রয়েছে ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ। সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি। মোবাইল খরচ বাবদ বকেয়া বিল পরিশোধ। সরকারি ছুটির পাশাপাশি অবিলম্বে সমস্ত ভাতা প্রদান।
আন্দোলনের অন্যতম মুখ পৌলমী করণজয়ী জানান, 'আমাদের দাবি আজকের নয়। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধান অধরাই থেকেছে। গোটা রাজ্য জুড়েই কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের