নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দিনদুপুরে ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল শহরে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙার কালোয়ার পট্টি এলাকায় একটি ওষুধের দোকানে। কোচবিহার জেলার মাথাভাঙা শহরে চুরির উপদ্রব থামছেই না। জনবহুল এলাকায় এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রের খবর , শুক্রবার দুপুরে শহরের রাস্তাঘাট তুলনামূলক শান্ত থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। কালোয়ার পট্টি সংলগ্ন একটি ওষুধের দোকানের মালিক ব্যক্তিগত কাজে অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলেন। সেই সময় দোকানটি অরক্ষিত থাকায় চোরেরা ঢুকে ক্যাশবাক্স থেকে প্রায় ৫ হাজার টাকা চুরি করে পালায়। মালিক ফিরে এসে ক্যাশবাক্স খোলা অবস্থায় দেখতে পান। ঘটনার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
দোকানের মালিক সুমিত রায় জানান, "অল্প সময়ের জন্য দোকান ফাঁকা ছিল। ফিরে এসে দেখি ক্যাশবাক্সে রাখা টাকা নেই। সম্ভবত সেই সুযোগেই চোর দোকানে ঢুকে টাকা নিয়ে পালিয়েছে। এভাবে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় চুরি হলে আমরা ব্যবসা করব কীভাবে?"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের