নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গত সাত বছর ধরে মাটি থেকে হেলে রয়েছে স্কুলের বিল্ডিং। প্রাণের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে ছাত্র-ছাত্রীরা। অবশেষে এবার ধৈর্যচ্যুত হয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভে সামিল হলো অভিভাবকরা।
স্থানীয় সূত্রের খবর , গত সাত বছর ধরে হেলে রয়েছে নদীয়ার বীরনগর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং। স্কুলটি দীর্ঘদিনের পুরানো কিন্তু তার উপর নতুন করে নির্মাণ করা হয়েছে। সেই কারণে বিল্ডিংটি তার ক্ষমতা ধারণ না করতে পারায় হেলে পড়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে সকালে স্কুলের পঠন পাঠন হলেও থাকছে প্রাণহানির সম্ভাবনা। একাধিকবার জানানো হয়েছে প্রশাসনকে তবে, কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ভগ্নদশা স্কুলের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে বসলেন ছাত্র-ছাত্রী সহ তাদের অভিভাবকরা। একরাশ ক্ষোভ উগড়ে দেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা।
বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ দাশগুপ্ত জানিয়েছেন, "আমাদের স্কুলের বিল্ডিং বহু পুরোনো আর তার উপর নতুন বিল্ডিং নির্মাণ করা হয়েছে। সেই কারণেই বিল্ডিংয়ে তৈরী হয়েছে একাধিক ফাটল। যেকোনো সময় বিল্ডিং ভেঙে যাওয়ার সম্ভবনা রয়েছে। আমাদের স্কুলের মোট ৩৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কারণে বাচ্চাদের স্কুলে আসা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ২০২২ সাল থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে অভিযোগ করেছি তবে কোনো লাভ হয়নি। এখন আমাদের স্কুলের পাশে যে হাই স্কুল আছে সেখানে ক্লাস করাতে পারছি তবে স্কুলে যাতায়াতের পথ এক হওয়ায় একটা ভয় রয়েই যাচ্ছে।"
স্কুলের এক ছাত্রের অভিভাবক গণেশ চক্রবর্তী জানিয়েছেন, "আমরা এখন ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। পৌরসভাকে জানানোর পর এখন পাশে হাই স্কুলে ক্লাস হচ্ছে। তবে এরকম ভাবে কতদিন চলবে। স্কুলে ঢোকার পথ এক হওয়ায় প্রাণহানির একটা ঝুঁকি রয়েছে। আমরা সকলে শিক্ষাভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে এসেছি। আজ ২ মাস হয়ে গেল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের দাবি অবিলম্বে স্কুলের পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে। নতুন করে স্কুলের নির্মাণ করতে হবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের