নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা সহ ধসের জেরে শিলিগুড়ি মিরিখ সংযোগপথের পুরোনো সেতুটি ভেঙে পড়ে। প্রায় দুই সপ্তাহের বেশি সেই পথ দিয়ে যাতায়াতের কোনো রাস্তাই ছিল না। রাজ্য সরকারের উদ্যোগে একটি বিকল্প ব্রিজের পরিকল্পনা শুরু করা হয়। এরপরই বন্যা ও ধসের মাত্র ১৬ দিনের মাথায় দুধিয়ায় ওই পুরোনো সেতুটির বিকল্প হিউম পাইপ ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার থেকেই এই নতুন সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে। স্বস্তিতে ফিরেছে ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকরা।
গত ৫ই অক্টোবর বালাসন নদীর লোহার সেতু ভেসে যায় বন্যার জলে। সেই সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ৫২ কিলোমিটার দীর্ঘ মিরিক ও শিলিগুড়ির সড়কপথ। মাত্র পাঁচ দিন পর, ১০ই অক্টোবর থেকেই বিকল্প সেতু নির্মাণের কাজ শুরু হয়। এই কঠিন থেকে কঠিনতম কাজটি রেকর্ড সময়ে শেষ করেছে রাজ্য সরকারের পি ডব্লিউ ডি দফতর।
মোট ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে ৭২ মিটার লম্বা হিউম পাইপ কজওয়ে, যার প্রস্থ ৮ মিটার। ১২০০ মিমি ব্যাসের ১৩২টি হিউম পাইপ ব্যবহার করে মাত্র ১৬ দিনের মধ্যে শেষ হয়েছে নির্মাণকাজ। আপাতত যাত্রীবোঝাই গাড়ি ছাড়া সেইভাবে বড় যান চলাচল শুরু হয়নি।
উল্লেখ্য, ১৯৬৫ সালে তৈরি পুরনো লোহার সেতুটি দীর্ঘ ব্যবহারে পর দুর্বল হয়ে পরে। তাই রাজ্য সরকার ₹৫৪ কোটি টাকার ব্যয়ের মাধ্যমে একটি নতুন আধুনিক স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করেছে। সেই কাজ চলাকালীন এই বিকল্প সেতুটি চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত ৭ই অক্টোবর নিজে দুধিয়া পরিদর্শনে যান। আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন ১৫ দিনের মধ্যে অন্তত একটি অস্থায়ী সেতু চালু করতে হবে। সেই নির্দেশের পরেই যুদ্ধকালীন তৎপরতায় সফলতা এসেছে।
মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "দুধিয়ায় বিকল্প হিউম পাইপ ব্রিজ নির্মাণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে স্বাভাবিক যান চলাচল শুরু হবে। মাত্র ১৬ দিনের মধ্যেই এই কাজ শেষ করে রাজ্যের ইঞ্জিনিয়াররা এক নজির গড়েছেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের