নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – মাত্র ৩০ টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা। সেই ঝামেলা এতটাই চরম পর্যায়ে গেল যে স্ত্রীকে গলা টিপে খুন করে স্বামী। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার হাড়োয়ায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরোজ পশ্চিমপাড়া গ্রামে। মৃতার নাম রুবিয়া সুলতানা। বয়স ২৩ বছর। অভিযুক্ত স্বামীর নাম রবিউল ইসলাম ওরফে রায়হান। পেশায় সবজি বিক্রেতা।
স্থানীয় সূত্রে খবর, মেয়ের টিউশানির মাত্র ৩০ টাকা নিয়ে বচসা শুরু হয় রুবিয়া ও রায়হানের মধ্যে। সেই ঝামেলার স্থানীয় জনপ্রতিনিধি দেয়া সালিশির মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়। রাতে ফের তা নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়। রাগের মাথায় স্ত্রীর গলা টিপে খুন করে স্বামী রায়হান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
রুবিয়া সুলতানার দেহ হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন রায়হান। তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের