নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিজয়া দশমীর দিনে মা দুর্গার বিদায় যেন প্রতি বছর এক নতুন কষ্টের বার্তা নিয়ে আসে। আজ সেই বিদায়ের দিন। কুলটির নিয়ামতপুর দেবী মন্দিরে আজ সকাল থেকেই দেখা গেল এক আবেগঘন চিত্র। সিঁদুরে রাঙিয়ে , একে অপরকে ভালোবাসায় ভরিয়ে , মাকে বিদায় জানালেন স্থানীয় মহিলারা।

সূত্রের খবর , পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুর দেবী মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে মা কে বিদায় দেওয়ার তোড়জোড়। এদিন দশমীর এই শুভক্ষণে অনুষ্ঠিত হয় নবপত্রিকা বা ঘট নিরঞ্জন , আর তার আগেই চলে বাঙালি নারীদের বিশেষ প্রথা - সিঁদুর খেলা। মা দুর্গাকে সিঁদুর পরিয়ে , সেই সিঁদুর একে অপরের মাঝে ভাগ করে নিয়ে যেন নারীরা নিজের মায়ের অস্তিত্বকে সবার মাঝে ছড়িয়ে দেন। নিয়ামতপুর মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা অনেকেই এদিন বলেন , “আজ মাকে বিদায় দিতে মন মানছে না। এক রাশ কষ্ট নিয়েই সিঁদুর খেলায় মেতে উঠেছি , যাতে বিদায়টা একটু হলেও সহজ হয়।”

সাজসজ্জা সহ মাঙ্গলিক পরিবেশের মধ্যে মেয়েরা আজ শুধুমাত্র উৎসবে মেতে ওঠেননি। তাদের চোখের কোণেও ছিল জল , আর ঠোঁটে ছিল একটাই কথা - “আবার এসো মা।” প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে আজ দেবী দুর্গার ঘরে ফেরার পালা, আর সেইসঙ্গে শেষ হবে শরৎকালের এই সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক পর্ব। বিদায়ের সুর বাজবে ঢাকের তালে , আবার এক বছরের অপেক্ষা শুরু হবে আজ থেকেই।উৎসবের শেষে পড়ে থাকবে শুধু কিছু লাল সিঁদুরে রাঙা মুখ , কিছু ভেজা চোখ ,আর একফালি অপেক্ষা , আগামী শরতের।

স্থানীয় বাসিন্দা শিল্পী গুপ্ত এপ্রসঙ্গে জানান , ''সারা বছর অপেক্ষা করে থাকি কবে মা আসবে। পুজোর এই কটা দিন চারিদিক আনন্দে ভোরে ওঠে। আজ মা কে বিদায় জানানোর পালা। মনটা খুবই খারাপ। তবে মনকে একটা কথা বলেই আস্বস্ত করি যে আসছে বছর মা আবার আসবে। আবার আনন্দে ভোরে উঠবে চারিদিক।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের