নিজস্ব প্রতিনিধি, নদীয়া - দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ তুলে এবার থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফুলিয়া এলাকায়। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালিপোতা গ্রামে দীর্ঘদিন ধরেই একাধিক বাড়ি ও দোকানে অবৈধভাবে মদ বিক্রি চলছে বলে অভিযোগ। এর আগে বিষয়টি নিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ জানালেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। অভিযোগ, কারবারে যুক্ত ব্যক্তিরা পুলিশের নাম করে হুমকি দেয়। বাধা দিতে গেলে মারধরেরও চেষ্টা করে বলে দাবি। কয়েকদিন আগে গ্রামের মহিলারা নিজেরাই উদ্যোগ নিয়ে বিভিন্ন বিক্রেতার বাড়িতে গিয়ে এই ব্যবসা বন্ধ করার সতর্কবার্তা দেন।
অভিযোগ, প্রতিবাদের সময় কয়েকটি বাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতল নষ্ট করে দেন বিক্ষোভকারীরা। কিন্তু তাতেও অবস্থার পরিবর্তন হয়নি বলে অভিযোগ। বরং পুনরায় আরও বেশি পরিমাণে নেশাদ্রব্য বিক্রি শুরু হয়েছে বলে দাবি। উপায় না পেয়ে শেষ পর্যন্ত শুক্রবার শতাধিক মহিলা একত্রিত হয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের বক্তব্য, অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধ করতে হবে। পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এলাকাবাসীদের আরও অভিযোগ, আগে থানায় খবর দেওয়া হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, সবকিছু জেনেও প্রশাসন নীরব রয়েছে। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, এই কারবারের পিছনে প্রভাবশালী মহলের মদত রয়েছে। যদিও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অভিযোগকারী পূর্ণিমা রায় বলেন, "আগের দিন গিয়ে দোকানদারদের বলেছিলাম মদ বিক্রি বন্ধ করতে। কিন্তু তারা কথা শোনেনি। আজ আবার দেখছি ৩ পেটি মদ তুলে এনেছে। আমরা চাই পুরো ব্যবসাটাই বন্ধ হয়ে যাক। আর যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হোক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের