নিজস্ব প্রতিনিধি, হাওড়া - গোপন প্রেম, ছবি তুলে ব্ল্যাকমেল আর সেখান থেকে রক্তাক্ত খুন ! চাঞ্চল্যকর ঘটনায় কেঁপে উঠেছে হাওড়ার সালকিয়া। পুলিশ জানিয়েছে মূল অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর ,গত বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সালকিয়ার অরবিন্দ রোডের এক ফ্ল্যাটে খুন হন অসীম দে (৬৪)নামের এক বৃদ্ধ। সেদিন রাত সোয়া আটটার সময় এক ব্যক্তি ব্যাগ হাতে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। রাত দশটা কুড়ি নাগাদ বেরিয়ে যায় সে। যাওয়ার সময় অসীমবাবুর দুটি সোনার আংটি আর মোবাইল নিয়ে উধাও হয়ে যায়। পরদিন পরিবারের অভিযোগে গোলাবাড়ি থানায় খুনের মামলা রুজু হয়।
তদন্তে উঠে আসে আসল চিত্র। চার মাস আগে ফেসবুকের মাধ্যমে অসীমবাবুর আলাপ হয় গোবরডাঙ্গার কাপড় বিক্রেতা প্রসেনজিৎ চৌধুরীর (৩১) সঙ্গে। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ভিডিও কলে আলাপের সময় অসীমবাবু বেশ কিছু ব্যক্তিগত ছবি নিজের মোবাইলে তুলে রাখেন। সেই ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তিনি প্রসেনজিতকে বারবার ফ্ল্যাটে ডাকতেন।

বৃহস্পতিবারও একইভাবে ফাঁদ পাতে তিনি।প্রসেনজিৎ মদ, কচুরি-তরকারি নিয়ে ফ্ল্যাটে ঢোকে। খাওয়া-দাওয়ার পর তারা নেশাগ্রস্ত অবস্থায় ঘনিষ্ঠ মুহূর্তে লিপ্ত হয়।এরপর শারীরিক সম্পর্কের গোপন ছবি সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। গোপন ছবি নিয়ে ঝামেলা চরমে উঠতেই রাগের মাথায় প্রসেনজিৎ অসীমবাবুর মাথা দেওয়ালে ঠুকে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণেই কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। তারপর অসীম বাবুর হাতের দুটি সোনার আংটি ও মোবাইল বের করে সেখান থেকে পালায় সে।ফরেনসিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে খাবারের উচ্ছিষ্ট, আধপোড়া সিগারেট, মদের বোতল উদ্ধার করেছে।
পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন আর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অবশেষে গোবরডাঙ্গার বাড়ি থেকে গ্রেফতার করে অভিযুক্তকে। ধৃতকে রবিবার হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ তার ১৪ দিনের হেফাজত চেয়েছে। পুলিশি জেরায় প্রসেনজিৎ নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, অসীম ছাড়াও একাধিক পুরুষসঙ্গী ছিল তার। এমনকি অসীমবাবুর চুরি করা সোনার আংটি পর্যন্ত এক বন্ধুকে উপহার দেয় সে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের