নিজস্ব প্রতিনিধি , আসানসোল - পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি। মদ কেনার টাকা না দেওয়ায় মাকে মাকে গুলি করে বাড়িতে আগুন ধরিয়ে দেন এক যুবক। শেষে নিজেও আত্মঘাতী হন হলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। পরিবারের সঙ্গে কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণীতে বসবাস করে। জানা যায়, দীর্ঘদিন ধরেই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। অভিযোগ, রাজা মুখোপাধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে অশান্তি, এমনকি মারধরের ঘটনাও ঘটত। সম্প্রতি বাড়ি বিক্রি করার জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন তিনি।
বুধবার পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, প্রথমে তিনি তার বাবা দয়াময় মুখোপাধ্যায়কে মারধর করেন। প্রাণভয়ে তিনি পালিয়ে যান পুরুলিয়ার কাশিপুরে মেয়ের বাড়িতে। এরপর বৃহস্পতিবার ফের অশান্তি শুরু হয়। সেই সময়ই রাজা তার মাকে গুলি করেন বলে অভিযোগ। তারপর বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা গুলির শব্দ শুনে দ্রুত পুলিশকে খবর দেয়।
পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে যদিও পুলিশ কিছু স্পষ্ট জানায়নি। গোটা ঘটনার পেছনে পারিবারিক অশান্তি ছাড়াও অন্য কোনও কারণ ছিল কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের