নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বন্ধুদের সঙ্গে আড্ডাই দাঁড়াল কাল হয়ে। বিরা এলাকায় মদের আসরে সামান্য বচসাকে কেন্দ্র করে প্রাণ গেল এক যুবকের। ঘটনায় অভিযোগের তির ওই যুবকের দুই বন্ধুর বিরুদ্ধে। খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নিহত যুবকের নাম মঙ্গল সাধক। মঙ্গলের আদি বাড়ি নিউ ব্যারাকপুরের লেলিনগড়ে হলেও তিনি ছোটবেলা থেকেই বিড়ায় মামাবাড়িতে থাকতেন এবং একটি ব্যাগের কারখানায় কাজ করতেন। পরিবারের দাবি, ঘটনার দিন বাড়িতেই ঘুমিয়ে ছিলেন মঙ্গল। সেই সময় বিজয় ও ডুকু নামে তার দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা বিরা এলাকার একটি জায়গায় মদের আসরে বসেন।
মদ্যপান চলাকালীন বন্ধুদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির মাঝে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলের ওপর চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ, অত্যন্ত নৃশংসভাবে তার গলার নলি কেটে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। তবে ততক্ষণে প্রাণ হারিয়েছেন মঙ্গল।
খবর পেয়ে বিড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঠিক কী কারণে এই খুন, নাকি এর পিছনে পুরনো কোনও শত্রুতা কাজ করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের