নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মদের আসরেই ঘটে গেল নৃশংস ঘটনা। শ্যামনগরে মদের আসরে তুচ্ছ অশান্তি রূপ নিল প্রাণঘাতী সংঘাতে। মঙ্গলবার গভীর রাতে ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল এক মধ্যবয়সী ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে শ্যামনগর ২২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। মঙ্গলবার গভীর রাতে তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় একত্রিত হয়েছিলেন। মদের আসর চলাকালীনই কোনও একটি বিষয়কে ঘিরে তাদের মধ্যে বচসা শুরু হয়। আর মুহূর্তের মধ্যেই সেই বচসা রূপ নেয় প্রাণঘাতী সংঘাতে। অভিযোগ, সেই সময় অমিত নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বিরজু বাষ্পর নামে এক ব্যক্তির গলায়। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিরজু।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। দ্রুত অভিযুক্ত অমিতকে গ্রেফতার করা হয়। পাশপাশি, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি নোয়াপাড়া সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।
প্রত্যক্ষদর্শীদের মতে , তিনজন মিলে মদ খাচ্ছিল। সেই সময় হঠাৎ করেই দুজনের মধ্যে ঝামেলা লাগে আর সেই ঝামেলা থেকেই অমিত ছুরি দিয়ে কোপ বসায়। কিন্তু বিরজুকে অকারণে মেরেছে। ঝামেলা হয়েছিল অন্য কারোর সঙ্গে এনি শুধু সেই ঝামেলা মেটাতে গেছিল।
ঘটনা প্রসঙ্গ ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, ' ঘটনাটি একদম প্রাথমিক স্তরে রয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। বাকি সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের