নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মদের আসরে যুবকের রহস্যজনক মৃত্যু। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদীয়ার হাসখালি থানার বগুলা এলাকায়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মৃত যুবকের সঙ্গে উপস্থিত থাকা বাকি তিন বন্ধুকে। ঘটনার তদন্তে নেমেছে হাসখালি থানার পুলিশ।
সূত্রের খবর , শনিবার রাতে বগুলার বাসিন্দা এক যুবকের বাড়ির ছাদে মদের আসরে বসেছিল চার বন্ধু। অভিযোগ , সেই সময় হঠাৎ করেই এক যুবক অচৈতন্য হয়ে পড়ে। দ্রুত তাকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের রহস্যমৃত্যুর জেরে হাসখালি থানার পুলিশ বাকি তিন বন্ধুকে গ্রেফতার করে। রবিবার তাদের রানাঘাট আদালতে তোলা হলে , বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয় , ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হল , তা এখনও স্পষ্ট নয়। মদের আসরে অসুস্থ হয়ে পড়ার নেপথ্যে আসল কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদেরও। অন্যদিকে , ছেলের আকস্মিক সহ রহস্যজনক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা - বাবা সহ আত্মীয়রা। তাদের দাবি , এই মৃত্যুর নেপথ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে।পুলিশ জানিয়েছে , সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে আসতে পারে চাঞ্চল্যকর তথ্য।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের