নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - চোখে তামাকের গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেফতার দুষ্কৃতীরা। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিষ্ণুপুর শহরে। স্বস্তি প্রকাশ করেছেন অভিযোগকারীরা। পাশাপাশি পুলিশের তৎপরতা প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাসিন্দা তপন চক্রবর্তী একটি সরকারি মদের দোকানে কর্মরত। গত ১১ ডিসেম্বর রাত প্রায় ১১টা নাগাদ তিনি বেচাকেনার ৬১ হাজার টাকা, কিছু নথিপত্র নিয়ে মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মদনমোহন মন্দির সংলগ্ন এলাকায় ৩ জন তাঁর পথ আটকায়। ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিলে তাঁকে মারধর করা হয়।

এরপর ১ জন তাঁর চোখে তামাকের গুঁড়ো ছিটিয়ে ছিনতাই করে বাইকে পালায়। লিখিত অভিযোগ পেতেই তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ। দেড় মাসের অনুসন্ধানে ওন্দার বাসিন্দা আকবর মণ্ডল, মোসারফি আলি মণ্ডল, কারামুল্লা চৌধুরীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে দোকানের প্রাক্তন কর্মী আয়ুব শেখের নাম। পরে তাকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে তপন চক্রবর্তী জানান, 'সেই রাতে অনেক চিৎকার করেও কিছু রক্ষা করতে পারিনি। আমি একজন কর্মী, অভিযুক্তরা ধরা না পড়লে আমাকে সন্দেহ করা হত। এখন স্বস্তি পেয়েছি। পুলিশের তৎপরতা দেখে সাধারণ মানুষের তাঁদের ওপর আস্থা ফিরবে'।
পুলিশের এক আধিকারিক জানান, 'বিষ্ণুপুর থানার আইসি রানা ভকত, তাঁর টিম অক্লান্ত পরিশ্রম করেছেন। আয়ুব শেখই এই পরিকল্পনা করেন। ধৃতদের কাছ থেকে প্রায় ২৯ হাজার টাকা, ছিনতাই হওয়া নথিপত্র ও ব্যবহৃত বাইক উদ্ধার করা হয়েছে। ৪ জনকেই সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের