নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মাধ্যমগ্রাম বিস্ফোরণ ঘটনায় উঠে এল নয়া তথ্য। প্রেমিকার স্বামীকে খুন করার পরিকল্পনা নিয়েই মধ্যমগ্রামে এসেছিলেন সচিদানন্দ মিশ্র। কিন্তু নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে প্রাণ গেল উত্তরপ্রদেশের যুবকের।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতে মধ্যমগ্রামের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সচিদানন্দ। তাকে নিয়ে ওই মহিলা ও তার স্বামীর মধ্যে একাধিকবার ঝগড়ার ঘটনাও ঘটেছে। অপমান ও অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ মহিলার স্বামীকে খুন করার ছক কষেছিলেন সচিদানন্দ। এজন্যই বিস্ফোরক বানিয়ে মধ্যমগ্রামে আসেন তিনি।
আইটিআই ছাত্র সচিদানন্দ একটি পেন-আকৃতির ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিস্ফোরক তৈরি করেছিলেন বলে জানা যায়। তবে ভুল বাটনে চাপ লাগায় নিজেই বিস্ফোরণের শিকার হন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে সচিদানন্দের প্রেমিকার যোগ রয়েছে। সেই কারণে তাকে আটক করেছে এসটিএফ টিম। একইসঙ্গে, মহিলার স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, মাধ্যমগ্রাম স্কুলের সামনেই ওই মহিলার বাড়ি। এর আগেও একাধিকবার মধ্যমগ্রামে এসেছিলেন সচিদানন্দ। চলতি বছরের এপ্রিল মাসেও তিনি কয়েকদিন কাটিয়েছিলেন এখানে। গত তিনদিন ধরেই তিনি মধ্যমগ্রামে ছিলেন। পরিকল্পনা মোতাবেক দুই দিন আগে রাতেই মহিলার স্বামীকে খুন করার কথা ছিল তার। কিন্তু নিজের অজ্ঞতায় প্রাণ গেল সচিদানন্দের। তবে কি ধরনের বিস্ফোরক ছিল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণের পরেই বিষয়টি আরও পরিষ্কার হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের