নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পালাবদল হতেই রাজ্যজুড়ে হিংসার ছবি অব্যাহত। এবার ফের চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আপ্তসহায়ক চন্দ্রনাথ ধরকে মধ্যমগ্রামে গুলি করে খুনের অভিযোগ। পরিকল্পিত হামলায় উত্তাল গোটা এলাকা।
মধ্যমগ্রামের দোহরিয়া এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল পর্যন্ত চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গেই। এরপর গাড়িতে করে যাওয়ার সময় বাইকে আসা দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে আচমকা গুলি চালায়। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পরপর ৬ রাউন্ড গুলি চালানোর হয় বলে খবর। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চন্দ্রনাথ ধরের। ফলে এই হামলা পূর্বপরিকল্পিত বলেই মনে করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই, ঘটনাস্থলে পৌঁছেন শুভেন্দু অধিকারী নিজেও একইসঙ্গে জয়ী বিজেপি প্রার্থীরাও ঘটনাস্থলে পৌঁছান।
রাজারহাট নিউটাউনের জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া বলেন, ' চলে যাওয়ার পরেও রাজ্যে সন্ত্রাস শেষ করতে পারছে না তো। চুরি আমরাও পড়ে নেই, শুধু দল আমাদের আটকে রেখেছে তাই। এর শোধ আমরা নেবো।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের