নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হোলির দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মধ্যমগ্রামে। পরপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে ভস্মীভূত হয় একাধিক দোকান। কাঠের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও অবধি চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। এবার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হল একজনের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। এরপর দরকার হওয়ায় আরও একটি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা দাবি করেন এক বয়স্ক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি দোকান থেকে জিনিসপত্র বের করছিলেন। সম্ভবত আগুন লাগার পর তিনি আর বেরিয়ে আসতে পারেননি। পুলিশ সহ স্থানীয়দের অনুমান তারই মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলের তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। তবে যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম ঠিকানা জানা যায়নি।
উল্লেখ্য , একের পর রান্নার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পর বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। মিষ্টির দোকান সহ কাঠের দোকানে আগুন লাগে। গোটা স্টেশন চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ট্রেন চলাচল। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশনের আশপাশ। মধ্যমগ্রাম বনগাঁ শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয় কিছুক্ষণ। ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম পুরসভার বিরোধী দলনেতা অশোক সাহা , তৃণমূলের তরফে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এলাকায় বিস পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের