6a3181a4065b1_WhatsApp Image 2026-06-16 at 22.31.53
জুন ১৭, ২০২৬ দুপুর ১১:৩১ IST

মধ্যরাতে মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ অভিযান , বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা -  রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই রেল-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার একাধিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বেআইনি দখলদার মুক্ত করতে রেলওয়ে এবং পুরসভার যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান চলছে অনেকদিন ধরেই। উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকটি বুলডোজার নিয়ে এসে বিভিন্ন জায়গায় উচ্ছেদকার্য চালাচ্ছে সরকার। দমদম, শিয়ালদহ সহ নিউ মার্কেট এবং যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান চলছে। 
সেরকমই সোমবার গভীর রাতে মল্লিকপুর স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। কর্মসূচি অনুযায়ী রেল কতৃপক্ষ বুলডোজার ও আরপিএফ সহ বারুইপুর থানার সামনে অভিযান চালায়। বুলডোজারের সামনে বসে পড়েন একাধিক মহিলা, উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান হকার ও তাঁদের পরিবারের সদস্যরা।

সূত্রের খবর, এলাকার হকারদের পূর্ব নির্ধারিত নোটিসের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার গভীর রাতে বারুইপুরের মল্লিকপুর স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতিতে শুরু হওয়া অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন হকাররা।পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কয়েকজন মহিলা বুলডোজারের সামনে বসে উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে নিরাপত্তা বাহিনী তাঁদের সরিয়ে দিলে অভিযান সম্পন্ন হয়।

ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতা লায়েক আলী বলেন, 'রাজ্যসরকারের বুলডোজার কোনো বাধা না মেনে দোকানপাঠ ভেঙে যেভাবে সাধারণ শ্রমিক শ্রেণীর জীবনজীবিকা বিপর্যস্ত করলো তার বিরুদ্ধে আমরা অবশ্যই রাস্তায় নেমে প্রতিবাদ করবো। এই সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলো ভরসা ইন ভয় আউট। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের ভয় ইন আর ভরসা আউট হয়ে গেছে। চাকরিবাকরির তো বিকল্প কোনো ব্যবস্থাই নেই কিন্তু এদিকে শ্রমিক শ্রেণীর বেঁচে থাকার রসদ  উচ্ছেদ করতে এরা উঠে পরে লেগেছে।'

যদিও বুলডোজার নিয়ে বিতর্কের অন্ত নেই ৷ সেই বিতর্ক উপেক্ষা করেও বেআইনি হকারদের লাগাম টানতে বর্তমান সরকার তাদের উচ্ছেদকার্য এগিয়ে নিয়ে চলেছে।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...