নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে পালাবদলের পরেও থামল না রাজনৈতিক সংঘর্ষের আবহ। গভীর রাতে দুই তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নবদ্বীপ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিষয়টিকে ঘিরে ফের এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাচীন মায়াপুরের বাসিন্দা রাম ঘোষ ও ভোলানাথ শিকদার দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে ঘাসফুল শিবিরের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অন্যান্য দিনের মতো রবিবার পরিবারের সকলে রাতের খাবার সেরে বিশ্রাম নিতে যান। অভিযোগ, আচমকাই গভীর রাতে ৪০ থেকে ৫০ জন সমাজবিরোধী তাদের বাড়িতে চড়াও হয়। প্রথমেই মূল ফটক ও দরজায় ভাঙচুর চালানো হয়।

তারপর বাড়ির অন্দরে ঢুকে পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় হেনস্থা ও মারধর করা হয় বলে দাবি। ঘরের মেয়েদের উপরেও অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ। এছাড়াও বাড়ির এসি, নজরদারি ক্যামেরা, জানলা ও একাধিক বৈদ্যুতিন সামগ্রী নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি নগদ অর্থ ও সোনার অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
পরে আক্রান্তরা পরিচিতদের ফোনে খবর দিলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এর প্রতিবাদে সোমবার সকালে থানায় গিয়ে লিখিত নালিশ দায়ের করেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় বাসিন্দা সুরজিৎ বিশ্বাস, তন্ময় কুণ্ডু-সহ একাধিক যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। প্রশাসনের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই নালিশ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
এ প্রসঙ্গে রাম ঘোষ জানান, ‘আচমকা বাইরে তাণ্ডবের আওয়াজ শুনে দেখি অসংখ্য লোক গেট টপকে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আমার স্ত্রী বাধা দিতে গেলে ওদের হাতে নিগৃহীত হন। মেয়ের কাছে থাকা ২ লক্ষ টাকা নগদ ও স্ত্রীর গলার সোনার হারও নিয়ে যায়। তাদের মারধরও করে। যার ফলে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। আমাকে হুমকি দিয়ে বলে তৃণমূল করা চলবে না, বিজেপি করতে হবে। না হলে দেহ খুঁজে পাওয়া যাবে না। আমরা অবিলম্বে অপরাধীদের কঠোর শাস্তি চাইছি'।
ভোলানাথ শিকদার বলেন, 'আমি আগে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও পরে ঘাসফুল শিবিরে যোগ দিয়ে মানুষের সেবা করছিলাম। গেরুয়া শিবির ভালো ফল করতেই পুরনো রেষারেষি থেকে এই আক্রমণ চালানো হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের