নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের কারচুপি SIR প্রক্রিয়ায়।ভোটার তালিকা থেকে বাদ পড়ছে জীবিত মানুষদের নাম।নাম না থাকায় চিন্তিত হয়ে পড়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা।গোটা বিষয়টিতে অভিযোগ দায়ের করলেও কোনোরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রের খবর , পাঁচগ্রাম পঞ্চায়েতের মহারানী ঘোষ নামে ৭০ বছরের এক বৃদ্ধা মহিলার জীবিত থাকার পরেও নাম নেই ২০২৫ সালের ভোটার লিস্টে। ২০২৩ সালেও তার ভোটের তালিকায় নাম ছিল। এরপরে ২০২৪ সালের লোকসভা ভোট থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়।যার ফলে লোকসভায় ভোট দিতে পারেনি তিনি। এরপর থেকে ওই বুথের BLO কে তার নাম ভোটার লিস্টে তোলার কথা বললেও কোনরকম গ্রাহ্য করেনি। যার ফলে তিনি SIR এনুমেরেশন ফর্মটি পান নি। অন্যদিকে ওই ভোটের লিস্টে দেখা গেছে সরু ঘোষ, ধুলুবালা ঘোষদের মতো ১০ বছর আগে অনেকের মৃত্যু হয়ে গেছে। সেই সমস্ত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত বাদ যায়নি।
ভোটার লিস্টে নাম না থাকা মহারানী ঘোষ জানিয়েছেন,"আমি বেঁচে থাকতেই আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে।আগের বছর নাম সরিয়ে দেওয়ায় এই বছর SIR ফর্মটি পাইনি।এদিকে নাম না পাওয়ায় আমার দুশ্চিন্তা হচ্ছে।এই বৃদ্ধ বয়সে কোথায় যাবো তার ঠিক নেই।তাই BLO যদি এই বিষয়টি বিশেষভাবে দেখে তাহলে আমি উপকৃত হবো।"
মহারানী ঘোষের পুত্র বিষ্ণু ঘোষ জানিয়েছেন, "আমার মা অসুস্থ কিন্তু জীবিত রয়েছে।২০২৩ সালের যে পঞ্চায়েত ভোটটি হয়েছিল সেখানে ভোট দিয়েছে আমার মা।তারপর নির্বাচন কমিশনের অনীহার কারণে ২০২৪ সালে নাম আসেনি।আমরা দফতরে মৌখিকভাবে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।কিন্তু আমার হাতে কোনোরকম ক্ষমতা নেই তাই কি করণীয় জানা নেই।এটুকুই বলবো যে আমার মায়ের ভোটে নামটা যেন ওঠে।তিনি যেন আবার ভোট দিতে পারেন।"
মৃত সরু ঘোষের বৌমা কমলা ঘোষ জানিয়েছেন,"আমার শাশুড়ি মা ১০ বছর আগেই মারা গেছে।কিন্তু ভোটার লিস্টে তাকে জীবিত দেখানো হয়েছে।এদিকে তার নামের রেশনও পাই না।আমরা জানিয়েছিলাম প্রধান দফতরে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের