নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভরদুপুরে নেশার টাকার জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল স্বামী-শাশুড়ির বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়া থানা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করেছে। সোমবার ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম সুনিতা সর্দার (২৪)। প্রায় ৪ বছর আগে গোপালনগর সর্দারপাড়ার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বেথুয়াডহরীর ভরত মন্ডলের বিয়ে হয়। পেশায় ইটভাটার দিনমজুর ভরত মারাত্মকভাবে নেশাসক্ত ছিলেন। তাদের ৩ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বিবাহের পর থেকেই স্ত্রীর ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত ওই যুবক ও তার পরিবার। রবিবার দুপুরে মদ্যপানের অর্থ দাবি করাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত হয়।
জানা যাচ্ছে, সুনিতা টাকা দিতে রাজি না হওয়ায় প্রথমে তাকে ব্যাপক মারধর করা হয়। পরবর্তীতে শাশুড়ি ও স্বামী মিলে গৃহবধূকে শ্বাসরোধ করে মারেন বলে অভিযোগ। এরপর ভরত নিজেই দেহটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে বাপের বাড়ির লোকজন নাকাশিপাড়া থানায় লিখিত নালিশ দায়ের করেন। পুলিশ ঘাতক স্বামী ও তার মাকে পাকড়াও করেছে। পাশাপাশি মরদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতার দাদা জানান, ‘আমার বোন আর তার শ্বশুর-শাশুড়ি বাড়িতে ছিল। ভগ্নিপতি মদ্যপ অবস্থায় এসে বোনের গলা টিপে ধরে বলে যে সে ওকে মেরে দিয়েছে। ভরত মদ ও গাঁজার নেশায় চুর হয়ে থাকত। হয়তো টাকা চেয়ে না পাওয়ায় এমন জঘন্য কাজ করেছে। আমরা এখন প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তি ও সঠিক বিচার চাইছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের