নিজস্ব প্রতিনিধি, মালদহ - হাসপাতাল রোগীদের জন্য, কিন্তু সেখানে নাকি চলছে নেতার দাপট! ফের মালদহ মেডিকেল কলেজে তৃণমূল নেতার দাদাগিরি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার গভীর রাতে হাসপাতালে ঢুকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সহসভাপতি ও ইংলিশবাজার পৌরসভার এক কাউন্সিলরের স্বামী জয়ন্ত বসু তাণ্ডব চালান। অভিযোগ, তিনি গ্রুপ-ডি সুপারভাইজারের অফিসে ঢুকে ডিউটিতে থাকা দুই কর্মী- সাহিম বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে বেধড়ক মারধর করেন এবং অস্থায়ী কর্মীদের কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলার দাবি জানান। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্ত নেতা।

বর্তমানে একটি দিল্লিভিত্তিক বেসরকারি সংস্থার অধীনে প্রায় ১৩৫ জন গ্রুপ-ডি কর্মী কাজ করছেন, যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। সংস্থাটি চলতি বছরের আগস্টে দায়িত্ব গ্রহণ করে। ঘটনার পর মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।

আক্রান্ত কর্মী বিশ্বজিৎ সিংহ বলেন, “রাত প্রায় ১টা নাগাদ দরজা ভেঙে ঢুকে কলার ধরে মারধর শুরু হয়। ৫ লক্ষ টাকা দাবি করা হয়। এমন পরিস্থিতিতে আতঙ্ক নিয়ে ডিউটি করতে হচ্ছে।”

হাসপাতালের মহিলা স্টাফ রত্না রায়ের কথায়, “এখানে ৫০-৬০ জন মহিলা কর্মী রয়েছেন। আজকের ঘটনার পর আমাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। রাতে যদি ব্লাড নিতে যেতে হয়, আর এমন কিছু ঘটে, তাহলে দায় নেবে কে?”

তবে তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বসু অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “আমার নামে কেউ ইচ্ছে করে গুজব ছড়াচ্ছে। অস্থায়ী কর্মীদের নিয়োগ নিয়ে কিছু জটলা চলছিল, তারই সুযোগ নিচ্ছে কিছু মানুষ।”
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতা কটাক্ষ করে বলেন, “মা-মাটি-মানুষের নামে তৃণমূল যা করে আসছে, এবারও তার পুনরাবৃত্তি। ট্রেড ইউনিয়ন নেতার এমন অত্যাচার আমরা বরদাস্ত করব না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের