নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাদর্শকে সামনে রেখে অভিনব পদক্ষেপ নিলেন গ্রামের শিক্ষক। স্কুলমুখী রাস্তা বদলে গেছে খোলা আকাশের নিচে চলমান পাঠশালায়। এলাকার খুদে পড়ুয়াদের চোখে স্পষ্ট উৎসাহ। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুলতলীর বাসিন্দারাও। বার্তা একটাই - ইচ্ছাশক্তি থাকলে সীমিত সম্পদেও বড় পরিবর্তন সম্ভব।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেউলবাড়ি গ্রামের বাসিন্দা পুলক মণ্ডল দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে কাজ করছেন। তাঁর ‘এক টাকার পাঠশালা’ ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে। শিশুদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়াতে এবং পরিবেশকে নান্দনিক করে তুলতে আগাছায় ঢেকে থাকা ইলেকট্রিক পোস্টগুলিকে নতুন রূপ দেন তিনি।
প্রতিবেশীদের সহযোগিতায় পরিষ্কার করা হয় খুঁটি। পরে রঙিন তুলিতে ফুটিয়ে তোলা হয় অ-আ-ক-খ, ১-২-৩, বাংলা ও ইংরেজি অক্ষর, সহজ অঙ্কের চিহ্ন, মাসের নাম, দিনের পরিচয়। সব মিলিয়ে প্রায় ৪০টি খুঁটিতে ছড়িয়েছে শিক্ষার বার্তা।

গ্রামের বাসিন্দা মিনতি ভুইয়া জানান, 'আগে এই খুঁটির দিকে কেউ তাকাত না। এখন বাচ্চারা হাঁটতে হাঁটতেই অক্ষর পড়ে, সংখ্যা গোনে। অভিভাবকরাও সুযোগ পাচ্ছেন সন্তানদের শেখানোর। এতে শিশুদের পড়াশোনার আগ্রহ যেমন বাড়ছে, তেমনি গ্রামজুড়ে তৈরি হয়েছে ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ'।
পুলক মণ্ডল বলেন, 'প্রান্তিক এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতেই এই ভাবনা। বিদ্যাসাগর মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা শিখেছিলেন - সেই ইতিহাস থেকেই অনুপ্রেরণা পেয়েছি। এতে শুধু পাঠশালার বাচ্চারা নয় পুরো গ্রামের পড়ুয়ারাই শিখতে পারবে। আগেও লিখেছিলাম, তবে সময়ের সঙ্গে তা ফিকে হয়ে যায়। তাই আবার নতুন করে সাজালাম। মানুষ পাশে থাকলে আগামীদিনে আরও উন্নতি করতে পারব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের