নিজস্ব প্রতিনিধি, নদীয়া - সাতসকালে উদ্ধার হল পঞ্চায়েত কর্মীর ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম মহাদেব পাল (৬৫)। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের বাগআঁচড়া এলাকায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটির প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালপাড়া এলাকার বাসিন্দা মহাদেব পাল দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা ডিজিটাল মাধ্যমে পরিচালিত হওয়ায় কাজে নানা সমস্যার মুখে পড়ছিলেন তিনি। বয়সজনিত কারণে নতুন পদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান পরিবার। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে চর্মরোগে আক্রান্ত ছিলেন তিনি।
পরিবারের কথায়, শারীরিক অসুস্থতা ও কর্মক্ষেত্রের চাপ মিলিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ ও অবসাদে ভুগছিলেন। কয়েক দিন আগেই একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। বর্তমানে স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন মহাদেব। রবিবার সকালে তাঁর স্ত্রী ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, 'ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের