নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে পোশাক তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বোলতার চাক পোড়ানোর সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মগরাহাট সবজি বাজারের পিছনে অবস্থিত পোশাক তৈরির কারখানা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মগরাহাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও আগুনের তাপে কয়েকটি কারখানার দেওয়ালে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সময়মতো দমকল পৌঁছনোয় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তদন্তের দিকেই এখন নজর সকলের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের