নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। মাতৃপক্ষের সূচনা। মহালয়া আসা মানেই ধরে নেওয়া হয় মা দুর্গা মর্তে এসেছেন। ঠিক তেমনই প্রত্যেক বছরের মত এই বছরও ঘাটে ঘাটে উপচে পড়ছে মানুষের ভিড়। মহালয়ার বিশেষ দিনে পিতৃপুরুষদের স্মরণ করার একটি রীতি চলে আসছে বহু যুগ ধরে। ঠিক তেমনই শিলিগুড়ির মহানন্দা ঘাটেও উপচে পড়েছে ভিড়।

ভোর ৪-৫ টা থেকে মহানন্দা ঘাটের ভিড় ছিল চোখে পড়ার মত। সকলেই চায় এই একটা দিন সঠিকভাবে পিতৃপুরুষদের শ্রদ্ধাঞ্জলি দিতে। ঠিক সেই কারণেই ঘাটে জায়গা পাওয়ার জন্য ভোর ভোর ভিড় করে প্রায় হাজার হাজার মানুষ। এই বছরও ঠিক তেমনই চিত্র। ঘাটে পা ফেলা প্রায় দায় হয়ে দাঁড়িয়েছে। ওপর থেকে ঘাটের চিত্র ক্যামেরাবন্দি করতে হলে শুধুই দেখা যাচ্ছে মানুষের মাথা।

ঘাটের ধারে ধারে বসেছে বিভিন্ন দোকান। আসলে আজকে থেকেই বহু গরীব মানুষ তাদের জীবিকা নির্বাহ করবেন পুজোর কটা দিন। পুরোহিতদের নিয়ে টানাটানিও শুরু হয়ে গেছে সকাল থেকেই। ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন না তারা। পুরোহিতদের নির্দেশ মত জলে দাঁড়িয়ে বিশেষ মন্ত্রপাঠ করছেন তারা। এরপর জলে ডুব মেরে তাদের তর্পণ সম্পন্ন করছেন।
জল থেকে উঠে জামাকাপড় ছেড়ে দোকান থেকে পেটপুজো করছেন অনেকেই। আসলে ভোরবেলা থেকে না খেয়ে যেভাবে তারা এই রীতি পালন করেছেন ,তারপর খিদে পাওয়াটাও খুব স্বাভাবিক। তবে এক কথায় শিলিগুড়ি মহানন্দা ঘাটের চিত্র ছিল এদিন দেখার মত। মানুষের ভিড়ে যান চলাচলও রীতিমত দায় হয়ে দাঁড়ায়। শুধু শিলিগুড়ি নয় , হাওড়া ঘাট , বাগবাজার ঘাটেও পা ফেলা যায়নি আজ সকালে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের