নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিজয়ার আবহে একের পর এক রহস্যমৃত্যু। মহানন্দা নদীর ধারে বাঁশের মাচার ছাউনি থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে সাহালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসীরা।

সূত্রের খবর , ঘটনাটি সাহালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। বালা সাহাপুর ও চরকাদিরপুর গ্রামের মাঝামাঝি নদীপাড়ে একটি অস্থায়ী বাঁশের মাচার ছাউনি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মহিলার মৃতদেহ। মাছ ধরতে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে ওই মৃতদেহ। তারা দেখতে পান , গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে এক মহিলা।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করলে সকলেই বলেন আগে কখনও ওই মহিলাকে এলাকায় দেখা যায়নি। তবে রবিবার কেউ কেউ আশপাশের এলাকায় ঘুরতে দেখেন তাকে। অনেকের আবার ধারণা , মহিলা নাকি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। আপাতত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। কারণ প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে বোঝা কঠিন এটা হত্যা নাকি আত্মহত্যা।
স্থানীয় বাসিন্দা জীবন মন্ডল বলেছেন , “মহিলার বয়স আনুমানিক ৫৫ হবে। তিনি এই অঞ্চলের নন। তবে রবিবার সকাল থেকে তাকে এই অঞ্চলে ঘোরাফেরা করতে দেখা যায়। এমনকি কাল সকালে নাকি নদীর ধারে স্নান করতেও দেখেছেন অনেকেই। আজকে বাঁশের মাচার ভেতর থাকে তাঁর দেহ উদ্ধার দেখে সবাই অবাক। দেখে মহিলাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। সকাল ৭ টা নাগাদ মহিলার মৃতদেহ নজরে আসে সকলের। সোশ্যাল মিডিয়া সহ পঞ্চায়েত গ্রুপে পাঠানো হয়েছে যাতে কেউ চিনলে মহিলার পরিচয় পাওয়া যায়।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের