নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। মহিলা কলেজের ঘর দখল করে বানানো হয় তৃণমূলের পার্টির অফিস। ঘটনাটি হাবড়ার বানীপুর মহিলা মহাবিদ্যালয়ের। অভিযোগ , কলেজের ঘর দখল করে শুধু পার্টির অফিসই বানানোই নয় , রোজ রাতে চলছে সেখানে মদের আসর।
সূত্রের খবর , উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ার বানীপুর মহিলা কলেজে পাঁচিল না থাকায় কলেজের ঘর দখল করে নেয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায়। এমনকি সেই ঘরকে বানিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টির অফিস। শুধু তাই নয় , অভিযোগ , রোজ সন্ধে মানলেই সেই ঘরে বসে মদের আসর। কাউন্সিলর ঘনিষ্টদের প্রতিদিন আনাগোনায় রীতিমত আতঙ্কে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের।
কলেজ কর্তৃপক্ষ বারংবার প্রশাসনকে জানিয়েও এবিষয়ে মেলেনি কোনও রকম সুরাহা। পাল্টা তৃণমূল নেতাদের দাদাগিরি চলতে থাকে কলেজে। এমনকি এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন কাউন্সিলর তাপস চট্টোপাধ্যয়। এই সমস্যা মেটাতে বুধবার কলেজের অধক্ষ্যের সঙ্গে বৈঠক করেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান সহ হাবড়া থানার ওসি।
কলেজের পড়ুয়ারা এপ্রসঙ্গে জানান , ''আমাদের কলেজের ঘর দখল করে কাউন্সিলর পার্টির অফিস তৈরি করেছেন। শুধু তাই নয় রোজ মদের আসর বসে সেখানে। আমরা রোজ মদের বোতল , সিগারেটের প্যাকেট , আরও অন্যান্য নেশা জাতিয় দ্রব্যের জিনিস দেখতে পাই। আমাদের মেয়েদের সুরক্ষা বলে এই কলেজে কিছু নেই। রোজ আমাদের আতঙ্কের সঙ্গে কলেজ আসতে হয় , ক্লাস করতে হয়। আমরা চাই অবিলম্বে পাঁচিল তোলা হোক। যাতে আমরা নিরাপদে পড়াশোনা করতে পারি।''
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা