নিজস্ব প্রতিনিধি , হুগলী - “মহিলাদের শক্তির মূল দিদির তৈরী তৃণমূল”, এই স্লোগানকে সামনে রেখেই হরিপালে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা।হুগলীর মারিয়ার কাশি বিশ্বনাথ সেবা সমিতির হলে আয়োজিত এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ মিতালি বাগ, বিধায়ক করবী মান্না সহ জেলার একাধিক নেতৃত্ব।
সূত্রের খবর, শুক্রবার সভামঞ্চ থেকে মৌলালির কংগ্রেস ভবনে বিজেপি নেতা রাকেশ সিংহের হামলার ঘটনার তীব্র সমালোচনা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “কোনও দলের কর্মীর এই ধরনের ঔদ্ধত্য হওয়া উচিত নয়। মানুষ এসব পছন্দ করে না। রাজনৈতিক দৌরাত্ম্য কোনও দলেরই মানায় না।”

এর পাশাপাশি কেন্দ্র সরকারের ভূমিকা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সংক্রান্ত বিতর্ক নিয়েও কড়া আক্রমণ জানান চন্দ্রিমা। তিনি অভিযোগ করে বলেন, “SIR নিয়ে এখন রাজনীতি চলছে। বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। ভোটার তালিকায় নাম তুলতে গেলে লিখিত তথ্য জমা দিতে হয়, অথচ এবার বিনা শুনানিতে পেন্সিল দিয়ে নাম কেটে দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ রাজনৈতিক শিকার হচ্ছেন। কেন্দ্রীয় সরকার যেভাবে সমস্ত নিরপেক্ষ সংস্থাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে, তার আমরা তীব্র বিরোধিতা করছি।”
আজকের এই কর্মীসভায় বক্তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে মহিলাদের ভূমিকা ও সংগঠনের শক্তি আরও বাড়ানোর বার্তা। পাশাপাশি বিজেপির দৌরাত্ম্য, কেন্দ্রীয় সরকারের আধিপত্য স্থাপনের প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা নিয়েও তৃণমূল নেতারা একজোট হয়ে সরব হন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের