নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - নির্বাচনী উত্তাপের মধ্যেই শোকের ছায়া বারাবনিতে। বিজেপির রোড শো উপলক্ষ্যে ডিউটিতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক রাজ্য পুলিশ কনস্টেবলের। ঘটনায় শোকস্তব্ধ পুলিশ মহল ও স্থানীয় প্রশাসন।
শনিবার বারাবনিতে বিজেপির প্রচার কর্মসূচির অংশ হিসেবে রোড-শোতে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। দোমোহনি কেলেজোড়া রাস্তায় মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। তাদের মধ্যেই ডিউটিতে ছিলেন পুরুলিয়ার পুঞ্চা এলাকার বাসিন্দা কনস্টেবল বিজয় সিং।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় তিনটে নাগাদ ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজয়। অতিরিক্ত ঘাম ও বুকে ব্যথার অভিযোগ জানালে তাকে দ্রুত কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনার খবর দ্রুত পৌঁছে যায় বারাবনি থানায় ও মৃতের পরিবারে। রবিবার আসানসোল জেলা হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিজয়ের আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা ছিল এবং গত বছরও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এমন মর্মান্তিক পরিণতি যে ঘটবে, তা কেউই কল্পনা করতে পারেননি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের