নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - তৃণমূলের মিথ্যা মামলা ভেস্তে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কারামুক্ত হলেন বিজেপি কর্মীরা। ঘটনায় খুশির আবহ তৈরি হয়েছে নাটাবাড়ি এলাকায়। ফের চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয়দের মতে, জেলমুক্তির পর এই প্রত্যাবর্তন একদিকে যেমন গেরুয়া শিবিরের সদস্যদের নতুন উদ্দীপনা জুগিয়েছে, তেমনই পরিস্থিতির ভেতরে লুকিয়ে থাকা উত্তেজনাও সামনে এনেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত ২৮ ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ ১ ব্লকের কদমতলা অঞ্চলে 'পরিবর্তন সংকল্প যাত্রা'-র প্রস্তুতি উপলক্ষ্যে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। কর্মসূচি চলাকালীন আচমকাই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদলের একদল দুষ্কৃতী জমায়েতে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার-টেবিল ভাঙচুর করার পাশাপাশি তাঁদের কর্মীদের মারধর করা হয় বলেও দাবি ওঠে। যদিও ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

ঘটনার পর বিজেপির দাবি, প্রকৃত অপরাধীদের আড়াল করে উল্টে তাঁদেরই ২ নং মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। তবে এই আইনি লড়াইয়ে বড় সাফল্য পায় গেরুয়া শিবির। আইনজীবীর সওয়াল-জবাবের পর মহামান্য আদালত ধৃতদের জামিন মঞ্জুর করেছে। ২১ দিন কারাবাসের পর তুফানগঞ্জ মহকুমা জেল থেকে মুক্তি পান তাঁরা। বাইরে বেরোনোর পর দলীয় সমর্থকদের তরফে মালা পরিয়ে ও স্লোগানে উষ্ণ সংবর্ধনা জানানো হয় সকলকে।
এই ঘটনা প্রসঙ্গে চিরঞ্জিত দাস বলেন, 'তৃণমূল ও পুলিশ যৌথভাবে আমাদের ফাঁসিয়েছিল। মাঝখানে একবার জামিন পেলেও পরবর্তীতে আবার নতুন করে অভিযোগ চাপানো হয়। শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়েছে। মহামান্য আদালত আমাদের মুক্তি দিয়েছে। এইভাবে গেরুয়া শক্তিকে থামানো যাবে না। সাধারণ মানুষ আমাদের পাশেই রয়েছে। বিজেপি ক্ষমতায় আসতে চলেছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের