নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আনন্দপুরের নাজিরবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডকে সামনে রেখে ফের তীব্র আক্রমণে বিরোধী পক্ষ। ব্যারাকপুরের সভামঞ্চ থেকে তৃণমূলকে সরাসরি কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্নীতিকেই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ বলে দাবি করেন তিনি। একইসঙ্গে, প্রশ্ন তোলেন, এত মৃত্যু, এত নিখোঁজের পরেও কেন অধরা মোমো সংস্থার মালিক?
ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাংলায় প্রচারে জোর বাড়িয়েছে বিজেপি। সেই লক্ষ্যেই শুক্রবার রাতে কলকাতায় এসে শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীতে কর্মী সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাষণের শুরুতেই তিনি আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপরেই সম্পূর্ণ ঘটনায় চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকার সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শাহ।
অমিত শাহের অভিযোগ, ' তৃণমূলের দুর্নীতির ফলেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। এত মানুষ মারা গেলেন, এখনও অনেকে নিখোঁজ তারপরও কেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার করা হল না। মোমো কারখানার মালিক যিনি, তিনি কার ঘনিষ্ঠ? সেখানে কার টাকা বিনিয়োগ হয়েছে? বিমানে ওই মালিক সফর করেছেন। তাকে গ্রেফতার করা হল না কেন? এত জন মারা গেলেন, অনুপ্রবেশকারী হলে এ রকমই করতেন মমতাজি? এই নিয়ে রাজনীতি কেন করছেন? লজ্জা পাওয়া উচিত।'
এখানেই থামেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরও তীব্র সুরে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে তিনি বলেন, ' অগ্নিকাণ্ডে আপনার লোক শামিল মমতাজি। জলা জমিতে গুদাম হয়েছে। তা বাইরে থেকে কেন বন্ধ ছিল? ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। বাইরে আসতে পারেননি। মমতাজি, পর্দা দিতে চাইলে দিন, এপ্রিলের পরে বিজেপি সরকার আসবে। এই অগ্নিকাণ্ডের অপরাধীদের জেলে পাঠাব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের