নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। শনিবার শিলিগুড়িতে একটি আদিবাসী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে অনুষ্ঠানস্থল ও উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও মন্তব্য করেন রাষ্ট্রপতি।
শনিবার শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দরের অদূরে গোঁসাইপুরে আদিবাসী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রথমে এই অনুষ্ঠান বিধাননগরে হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে গোঁসাইপুরে করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়। অনুষ্ঠান শেষে তিনি বিধাননগরে আদিবাসীদের আরেকটি সমাবেশে যোগ দেন।
সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যদি অনুষ্ঠানটি বিধাননগরেই আয়োজন করা হতো, তাহলে আরও বেশি মানুষ উপস্থিত থাকতে পারতেন। তার কথায়, 'ওখানে অনেক জায়গা আছে, অনেক মানুষ আসতে পারতেন। কিন্তু রাজ্য প্রশাসন কেন অনুমতি দিল না, তা জানি না।' এই প্রসঙ্গে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, 'গোঁসাইপুরে পৌঁছানো অনেক মানুষের পক্ষে কঠিন হওয়ায় উপস্থিতির সংখ্যা কম।'
পাশাপশি, রাষ্ট্রপতি এদিন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও বাংলার মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। হয়তো তিনি রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি। যাই হোক, এটা ব্যাপার নয় কোনও। আপনার সকলে ভালো থাকবেন।'
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...