নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - অমাবস্যার রাতের আগে পাণ্ডবেশ্বরের বাতাস রাজনীতির উত্তাপে টগবগ। কালীপুজোর উদ্বোধনে হাজির হয়েই রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানের ডালুরবাঁধে কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় তুলোধনা করলেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, শনিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে অটলবিহারী বাজপাই স্মৃতিরক্ষা কমিটির আয়োজিত কালীপুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিতে কেটে উদ্বোধনের পরেই হাতে মাইক্রোফোন তুলে নেন তিনি, আর শুরু হয় শাসক দলকে একের পর এক আক্রমণ। প্রথমেই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরব হন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন, ' রাজ্যে নারীদের নিরাপত্তা আজ চরম সংকটে। কালীপুজোর মায়ের কাছে প্রার্থনা করি রাজ্যের সমস্ত মা - বোনেরা যেন নিরাপদ থাকে।'
রাজ্যের শাসক দলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ' আমরা মনে করি অতিথি সেবা নারায়ণ সেবার সমান। সেখানে দুর্গাপুরে ওড়িশা থেকে আসা মেয়েটিকে গণধর্ষণের শিকার হতে হল। রাজ্যের নপুংশক পুলিশ এতটাই অপদার্থ তাকে সুরক্ষা দিতে পারল না। জেহাদীদের দ্বারা সে ধর্ষণের শিকার হল। এটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত লজ্জার। আর রাজ্যের পুলিশ মন্ত্রী দার্জিলিংয়ে মনোরম পরিবেশে ঘুরতে যাওয়ার আগে বলে গেলেন মেয়েদের রাতে বাইরে বেরোতে না। তাহলে ওনার কথা শুনে রাতে বাইরে না বেরোলে মায়ের পুজো হবে না।'
বিরোধী দলনেতা আরও বলেন, 'মমতা বলছে মেয়েদের সুরক্ষা মেয়েদের নিজেদের নিতে হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনি পদে আছেন কেন? কতরকমের পুলিশের চাষ করে রেখেছেন তাহলে তাদের থাকার কি দরকার? ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতনই বা দেবো কেন? সংবিধান রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্ব রাজ্যের প্রধানকে দিয়ে গেছে।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, ' আর. জি .করের ,অভয়া থেকে দুর্গাপুরের ঘটনা সব ধর্ষকরা যেন শাস্তি পায়। আমার মাটি, আমার দেশ ধর্ষকদের করব শেষ। মা দুর্গা ও মা কালীর কাছে প্রার্থনা করছি, যেন আমরা তাঁদের ত্রিশূল আর খড়গ ব্যবহার করতে পারি এই পাপীদের বিরুদ্ধে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের