নিজস্ব প্রতিনিধি , মালদহ - সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ছবিতে একটি ব্যানারে ‘সভানেত্রী মমতাজ বেগম’ লেখা থাকায় তা অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত করে প্রচার করতে শুরু করেন। আর এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কয়েকজন মহিলা কর্মী একটি ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন। সেই ব্যানারে লেখা রয়েছে, 'সভানেত্রী মমতাজ বেগম' এবং তার নীচে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের উল্লেখ। এই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টার দেখে বিরোধী পক্ষের একাংশ দাবি করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম নাম দিয়ে সম্বোধন করা হচ্ছে। এই দাবি দ্রুতই রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়।
তবে বিষয়টি খতিয়ে দেখার পর সামনে আসে অন্য তথ্য। জানা যায়, ব্যানারে উল্লেখিত ‘মমতাজ বেগম’ নামে যার কথা উল্লেখ করা হয়েছে সে আদৌ মুখ্যমন্ত্রী নন। শুধু তাই নয়, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক নেই। এই প্রসঙ্গে নিশ্চিত করেছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি জানান, ' মমতাজ বেগম নামে যিনি রয়েছেন তিনি একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি কংগ্রেসে রয়েছেন।' ফলে ভাইরাল ছবিটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুড়ে দেওয়া সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর প্রচার বলেই দাবি করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের