নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ধর্মতলায় ৬০ দিনের জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি হতেই একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ ঘিরে জল্পনা তুঙ্গে। প্রশাসনের কড়া নিষেধাজ্ঞার মধ্যেও পিছু হটতে নারাজ তৃণমূল। দুর্গাপুর থেকে কার্যত সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ দোলা সেন। প্রয়োজনে থানায় যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ধর্মতলা ও সংলগ্ন এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সভা, বিক্ষোভ বা ধর্না নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তৃণমূলের ঐতিহ্যবাহী ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ আদৌ হবে কিনা।
তবে সরকারের অবস্থানের বিপরীতে দৃঢ় বার্তা দিয়েছেন দোলা সেন। দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আইন, বিচারব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের ওপর আমাদের আস্থা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ৩৩ বছর ধরে যেভাবে ২১ জুলাইয়ের কর্মসূচি পালিত হয়েছে, এবারও সেভাবেই হবে। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রয়োজন হলে থানায় গিয়ে নিজেদের বক্তব্যও জানাব।'
উল্লেখ্য, বুধবার চিকিৎসক দিবস উপলক্ষে দুর্গাপুরে এক রক্তদান শিবিরে যোগদান করতে যান তৃণমূল সাংসদ দোলা সেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পথেই তাকে কালো পতাকা দেখান স্থানীয় মানুষ ও বিজেপি সমর্থকরা। ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। তার দাবি, এই সিদ্ধান্ত সরকারের ‘তুঘলকি শাসনেরই' প্রতিফলন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের