নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্য সরকারের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি অনুষ্ঠিত হলো শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। তিনটি বুথ নিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপপৌরপতি কৌশিক প্রামানিক , ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামানিক।
সূত্রের খবর , আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অঙ্গ হিসেবে একই সঙ্গে আয়োজন করা হয় ‘দুয়ারে সরকার’ শিবিরও। আজ ১৬ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের ২৩তম কর্মসূচি সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের কাজও শুরু হবে। এলাকার সাধারণ মানুষ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি ও দরখাস্ত জমা দেন। স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে তাঁদের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক জানান,"আমি প্রথমে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা ঐতিহাসিক প্রকল্প মানুষের কাছে এনেছে। মানুষ তার নিজের এলাকার ভালোমন্দ নিজেরা বুঝে নিচ্ছি। আমরা চাইবো আবার ২০২৬ - এ আবার এই প্রকল্প হোক।আমি জানি আর জন্য উন্নত বাকি থাকবে না কারণ সারাবছর তৃণমূল নিজের কাজ করে চলে"

শান্তিপুরের পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান,"আজকে আমাদের প্রায় ৪৫ শতাংশ ক্যাম্প সম্পূর্ণ হল। আজকে ১৬ নম্বর ওয়ার্ডে ক্যাম্প ছিল। আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া , আমাদের সমাধান ভারতবর্ষে এই প্রথম কেউ ভেবছেন।মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার ছিল ঠিক তেমনি একজন মানুষের এখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ে পারবে। তাদের এলাকায় কোন কাজ আগে হবে কোনটা পরে কোনটা হবে কোনটা হবে না সেটা তারাই ঠিক করবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের