নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে নেমে অভিনব কায়দায় স্থানীয়দের নজর কাড়লেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। প্রধানমন্ত্রীর বিশেষ বেতার অনুষ্ঠান শোনার পর দলীয় কর্মীদের সঙ্গে নাচতে দেখা গেল তাঁকে। বিষয়টি ঘিরে জগদ্দল এলাকায় ব্যাপক রাজনৈতিক সাড়া পড়েছে। সবমিলিয়ে, ভোটের আগেই স্পষ্ট হয়ে উঠছে শাসক-বিরোধী তরজার বাস্তব চিত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রের পদ্ম শিবিরের মনোনীত মুখ রাজেশ কুমার বুথ স্তরে বাড়ি বাড়ি জনসংযোগে বের হন। আসন্ন লড়াইয়ে গেরুয়া বাহিনীর পক্ষে সমর্থন চেয়ে ভোটারদের কাছে আবেদন জানান তিনি। এরপর সকল কর্মী মিলে একসঙ্গে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। সবশেষে ‘পাল্টানো দরকার’ গানকে সামনে রেখে কর্মীদের সঙ্গে নাচ-গানে অংশ নেন প্রার্থী। সেখানে প্রচারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, জগদ্দলের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং রাজ্য পরিবর্তনের জন্য জনতা প্রস্তুত।

এছাড়াও একুশের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও তুলে ধরেন বিজেপি প্রার্থী। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, রাজ্যে বিজেপি সরকার এলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং তাতেই অশান্তি ও অপরাধ অনেকটাই কমে যাবে। ভোট প্রক্রিয়া নিয়েও মন্তব্য করতে শোনা যায় রাজেশ কুমারকে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে ভোট পরিচালনা, তাই ভোটারদের সুরক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এলাকায় উন্নয়ন হয়নি এবং সাধারণ মানুষ একাধিক সমস্যার মধ্যে রয়েছেন। তাঁর কথায়, শুধুমাত্র ভাতা দিয়ে নাগরিকদের সন্তুষ্ট রাখা যাবে না, কর্মসংস্থান, শিল্পায়ন এবং ভবিষ্যৎ নিরাপত্তাই এখন প্রধান দাবি। এলাকার যুবসমাজ কাজের অভাবে উদ্বিগ্ন বলেও উল্লেখ করেন তিনি। এদিন ‘মন কি বাত’ প্রসঙ্গ টেনে বিজেপি শিবিরের দাবি, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মানব জীবনে ইতিবাচক পরিবর্তন আনার নানা দিক তুলে ধরেছেন। সেই বার্তাই কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মত তাঁদের।
রাজেশ কুমার জানান, ‘আমি যথেষ্ট আশাবাদী। কারণ যেখানেই যাচ্ছি, মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ মিলছে। আমরা সোনার বাংলা গড়ার এবং পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি। বিভিন্ন জায়গায় ঘুরে বুঝতে পেরেছি উন্নয়ন হয়নি। মানুষ কষ্টের মধ্যে রয়েছে। তাঁদের কথা শুনে আমি অভিভূত, কারণ তাঁরা আমার ওপর এতটা ভরসা রেখেছেন। এই আশীর্বাদ পেয়ে ভবিষ্যতে বড় কাজ করতে পারব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের