নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মনের জোর থাকলে অসাধ্য সাধন করা যায়। তেমনই ইচ্ছেশক্তি নিয়ে কোচবিহার থেকে দণ্ডিকেটে দক্ষিণেশ্বর কালীমন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন এক যুবক। মানুষ সহ নিজের কল্যাণ কামনা করেই এই দুঃসাহসিক যাত্রা শুরু করেছেন তিনি। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে দেখা মিলল ওই যুবকের।
সূত্রের খবর , কোচবিহার জেলার পুণ্ডিবাড়ীর বাসিন্দা বিভাস চক্রবর্তী গত ১৯ জুলাই দণ্ডিযাত্রা শুরু করেন। ইতিমধ্যেই তিনমাস কেটে গেছে। দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছাতে আরও ছয় মাস লাগবে তার। এখন মাত্র একজনকে সঙ্গে নিয়েই যাত্রা করছেন তিনি। মায়ের মন্দিরে যেতে পারলেই নিজেকে ধন্য মনে করবেন। যেই উদ্দেশ্যে বেড়িয়েছেন তা সফল করতে চান বিভাস। চলার পথে বিভাস চক্রবর্তীকে সহায়তা করার জন্য ৮৯০৬৭৩২৪৫২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

বিভাস চক্রবর্তী বলেছেন, "আসলে যাত্রা শুরুর সময় আরো সাথীরা ছিলেন। মাঝপথে ক্লান্ত হয়ে সাথ ছেড়েছেন তারা। বর্তমানে চোপড়া তিন মাইলের সাধু তার সাথে রয়েছেন। তবে তাকে ঠিক ভরসা পাচ্ছিনা। আরও প্রায় ছয় মাস দণ্ডিকেটে এই যাত্রা সম্পন্ন করতে হবে।চলার পথে ভক্তদের সহযোগিতা পেলে সুবিধা হবে। আমি সরকারের কাছে সহায়তার আবেদন করব। অনেক দূর , তাই একটা ভয় তো আছেই। একটু সুবিধে পেলে ভালই লাগবে। তবে যাই বাঁধা আসুক না কেন আমি মায়ের মন্দিরে পৌঁছাবই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের