নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে এই ঘূর্ণিঝড়ের দাপট। এরই প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বইছে ঝোড়ো হাওয়া। শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আজ সন্ধ্যা থেকেই রাতের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে মন্থা।
সূত্রের খবর , ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ , ওড়িশা উপকূলে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটার মধ্যে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কাকিনাড়ার মাঝখানে। ইতিমধ্যেই সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমি/ঘণ্টা। এর প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়। হুগলি , বাঁকুড়া , পুরুলিয়া বিভিন্ন জায়গায় শুরু হয়েছে হালকা থেকে ভারী বৃষ্টিপাত। কলকাতা , ডায়মন্ড হারবারের আকাশ মেঘাচ্ছন্ন।
উল্লেখ্য , মন্থার প্রভাবে সোমবারই বাতিল হয়েছে একাধিক ট্রেন। দুর্যোগের আশঙ্কায় বাতিল হয়েছে বিশাখাপত্তনম থেকে যাওয়া ৪৩ টি টেন । এয়ার ইন্ডিয়া , ইন্ডিগোর মত একাধিক বিমান বাতিল করা হয়েছে মঙ্গলবার। অন্যদিকে ওড়িশায় পর্যটন শিল্পের অবস্থা ভীষণই শোচনীয়। ওড়িশায় পর্যটকদের হোটেলের বুকিং একধাক্কায় কমেছে ৩০ শতাংশ।
শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার জেরে লাল সতর্কতা জারি রয়েছে অন্ধ্রপ্রদেশে। ২৬টি জেলার মধ্যে ২৩টিতে লাল, কমলা সতর্কতা জারি রয়েছে। বিশাখাপত্তনম ও কাকিনাড়ার সমস্ত সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে। পর্যটকদের এই পরিস্থিতিতে সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্যজুড়ে ৪০০টি অস্থায়ী শিবির তৈরি রয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের