নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজ্যের সেচ সহ জলসম্পদ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন। এরপর করেন সাংবাদিক সম্মেলনও। রাজ্যের সেচ দফতরের পর্যালোচনা বৈঠকের উদ্দেশ্যেই তার এই সফর।

সূত্রের খবর , সরকারি কর্মসূচি অনুযায়ী এদিন সকালে তিনি ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলার শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক , জেলা পুলিশ সুপার , জেলা পরিষদের সভাধিপতি , বিধায়ক , জেলা পরিষদের কর্মাধ্যক্ষসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সাম্প্রতিক অতিবৃষ্টি , সেচ ব্যবস্থার হাল , এমনকি ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে।

মন্ত্রী জানান , ইতিমধ্যেই তিনি পূর্ব সহ পশ্চিম মেদিনীপুর , ঘাটাল , বাঁকুড়া , পুরুলিয়া সফর করেছেন। এদিন ঝাড়গ্রামের পর তার পরবর্তী গন্তব্য পূর্ব বর্ধমান সহ বীরভূমের কিছু অংশ। এরপর সাংবাদিক সম্মেলনে তিনি জানান , গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড় ভাঙন রোধ প্রকল্পে পূর্বনির্ধারিত ১২০০ মিটার কাজের সঙ্গে অতিরিক্ত আরও ১০০ মিটার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। জঙ্গলমহলের মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারেন , সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি জেলায় পর্যবেক্ষণ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে বিশেষ গুরুত্ব দেন , তার নির্দেশেই এই উদ্যোগ।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান , “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি পশ্চিম সহ দক্ষিণবঙ্গের অতিবৃষ্টিপীড়িত জেলাগুলিতে প্রশাসনিক বৈঠক করছি। সেচ দফতরের কাজ খতিয়ে দেখা , ত্রাণ , এমনকি দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখাই এই সফরের মূল উদ্দেশ্য।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের