নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে ফের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয়বারের বঙ্গ সফরে এসে তিনি যোগদান করলেন মায়াপুরের বিশেষ সভায়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভু-র একনিষ্ঠ ভক্ত হিসেবেই তুলে ধরেন তিনি। তার উপস্থিতিতে ইসকনের এই বিশ্বখ্যাত তীর্থক্ষেত্র কার্যত ভক্তি ও উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।
বছরের শুরুতেই রাজ্যে পা রেখে সফরের দ্বিতীয় দিনে মায়াপুরে পৌঁছান অমিত শাহ। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অমিত শাহের এই উপস্থিতি। এদিন মন্দির চত্বরে পা রাখতেই তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। শুরুতেই তিনি 'হরে কৃষ্ণ' ধ্বনি দিয়ে তার বক্তব্য শুরু করেন।
এদিন মঞ্চ থেকে অমিত শাহ বলেন, 'আজ আমি এখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসিনি, এসেছি মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবে।' তিনি আরও জানান যে, দীর্ঘদিনের ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে বারবার মায়াপুর সফর পিছিয়ে যাচ্ছিল, যা নিয়ে তার মনে আক্ষেপ ছিল। শাহের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও উঠে আসে। তিনি বলেন, 'মায়াপুরে আসার আগে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মায়াপুরের সকল ভক্তদের 'হরে কৃষ্ণ’ অভিবাদন জানিয়েছেন তিনি।'
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...