নিজস্ব প্রতিনিধি , আসানসোল - বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরই ক্ষোভ দেখা দিয়েছে শাসক - বিরোধী উভয় শিবিরে। রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হয়েছে বিরোধী পক্ষ। সেই একই ছবি দেখা গেল এবার শাসক শিবিরে। টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। সরাসরি দলের অন্দরের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন অশোক রুদ্র। অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন, প্রথমে তার নাম প্রার্থী তালিকায় থাকলেও পরে এক মন্ত্রীর ‘ইশারায়’ তা বাদ দেওয়া হয়েছে। তার অভিযোগ, 'ধারাবাহিকভাবে এই জিনিসটা আমার সঙ্গে হয়ে আসছে। আগের বিধানসভা নির্বাচনেও একই জিনিস হয়েছে। আমি দলের জন্য যথেষ্ট কাজ করি। কিন্তু কোথাও গিয়ে আমার কাজটা দলের কাছে নেতিবাচক হয় যাচ্ছে।'
অশোক রুদ্রর বক্তব্য, ' আমি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছি। কিন্তু বারবার যদি একই জিনিস হয়। তাহলে সে ক্ষেত্রে আমার মনে হয় দলকে বিব্রত না করে আমার বসে যাওয়া উচিত। আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমার বিরুদ্ধে মামলা করেছিল আমারই দলের মন্ত্রী। শুধুমাত্র আমাকে কালিমালিপ্ত করার জন্য। ওনার মনে হয়েছিল আমি ওনার নিকট কারোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবো। আমি কখনোই দলের বিরোধিতা করিনি। এবার আমি সিদ্ধান্ত নেবো।'
এই প্রসঙ্গে দলের নির্বাচিত প্রার্থী তাপস ব্যানার্জী বলেন, 'প্রত্যাশিত হওয়াটা অপরাধ নয়। সবাই সমযোগ্যতা সম্পন্ন। আমি প্রার্থী হয়েছি তার মানে এমন নয় যে আমি বিশাল কিছু। দল যাকে মনে পড়েছে তাকে প্রার্থী করেছে। কিন্তু তার মানে এটা নয় যে অন্যদের গুরুত্ব কমে গেছে। আগামী দিনের সুযোগ আছে নিশ্চয়ই দল তাকে কাজে লাগাবে। সে তার মনে দুঃখটা প্রকাশ করেছে। দলকে যারা ভালোবাসে তারা কখনোই ভোটের সময় বসে যাবে না।'
যদিও এই নিয়ে পাল্টা কটাক্ষ করে বিরোধী শিবির। একই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, ' তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়াটাই খুব স্বাভাবিক। যিনি প্রার্থী হয়েছেন তিনি বিগত ১০ বছর ধরে বিধায়ক ছিলেন অথচ এলাকার কোন উন্নয়নের কাজ করেননি। তাই সেখানে ক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক। তৃণমূল ভেবেছে ১৫০০ টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারবে। কিন্তু সেটা আর হবে না। বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের