নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ডিজিটাল যুগে পড়ুয়াদের ক্রমবর্ধমান ফোন আসক্তি কাটাতে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল পিংলা। ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে আয়োজিত হল সাতদিনব্যাপী বইমেলা। যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, কৌতূহল সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শুক্রবার মেলার শুভ উদ্বোধন করেন প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌড়ী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকারা। মেলায় পাঠ্যপুস্তকের পাশাপাশি রয়েছে মনীষীদের জীবনকথা, ছড়া, গল্প, নৈতিক শিক্ষা, জীবনদর্শন সংক্রান্ত বিভিন্ন শিক্ষামূলক গ্রন্থ।

অনুষ্ঠানে অংশ নিতে পারছেন অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকার মানুষ। ফলে তারা পড়াশোনার একঘেয়েমি থেকে বেরিয়ে আনন্দের সঙ্গে বইয়ের জগতে প্রবেশ করতে পারছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অধ্যয়নের প্রতি আরও আগ্রহ তৈরি করবে।
প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌড়ী জানান, 'বর্তমান সময়ে ছেলেমেয়েরা স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটাচ্ছে। মোবাইল নির্ভরতা কমিয়ে পাঠাভ্যাস ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। বই মানুষের সেরা বন্ধু-এতে থাকে চরিত্র, স্বপ্ন আর অনুভূতি। সেই জায়গাটাই শিক্ষার্থীদের মধ্যে তৈরি করতে চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের