নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াতে তাহেরপুর থেকে বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত রণ সংকল্প সভার মঞ্চ থেকে মতুয়া ভোটব্যাঙ্ক সহ নাগরিকত্বকে হাতিয়ার করে মোদি সরকার সহ বিজেপিকে একহাত নিলেন তিনি।
আইপ্যাকের অফিসে ইডি হানা প্রসঙ্গে অভিষেক বলেন, ' এরা ইডিকে ব্যবহার করবে ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দূত বলে আইপ্যাক ওই অ্যাপ তৈরি করেছে। কিন্তু SIR এ তৃণমূলের জন্য কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য করছে তার জন্য কালকে ইডি পাঠিয়ে রেইড করেছে। আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। এই হচ্ছে বিজেপির ফর্মুলা।'
তাহেরপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল স্পষ্ট। মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব প্রশ্নে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, 'হয় নিঃশর্ত নাগরিকত্ব দিন, নয় মোদি গদি ছাড়ুন। আজকে আওয়াজ তুলতেই হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো।'
একইসঙ্গে অমিত শাহ ও শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন, 'যারা ভোট নিয়ে ক্ষমতায় বসেছেন, তারাই আজ মতুয়া ভাইদের অবৈধ বলছেন। যাদের ভোটে বিজেপি জিতেছে, তাদেরই কখনও নোটবন্দির নামে, কখনও ভোটবন্দির নামে লাইনে দাঁড় করানো হয়েছে। শান্তনু ঠাকুর নিজেই বলছেন এক লক্ষ মতুয়া ভোট বাদ যাবে। সব যদি অবৈধ হয়, তবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, কারণ তাদেরও তো মানুষের ভোটেই নির্বাচিত হতে হয়েছে।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট-বনগাঁর রাস্তাঘাট করেছেন, মোদি করেননি। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মমতা, এতে মোদি- শাহের ১০ পয়সার অবদান নেই।' লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি নেতার ফতোয়ার জবাবে তিনি বলেন, 'মায়েদের বন্দি করে রাখো, যেদিন ভোট হবে ব্যালট বক্স খুললে বুঝবে কে কাকে বন্দি করছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের