নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - থানার সামনেই আক্রান্ত হলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অভিযোগ রাতের অন্ধকারে তার গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়া হয়েছে। তৃণমূল বিধায়কের গায়ে তেমন আঁচ লাগেনি ঠিকই তবে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ভাঙড়ে। ঘটনার পরই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকে তিনি অভিযোগের আঙুল তুলেছেন।
সূত্রের খবর , ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমাসহ সুঁতুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় লিখিত অভিযোগে দায়ের করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। হামলার ঘটনায় আইএসএফের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন বিধায়ক। শনিবার সন্ধ্যে থেকেই পোলেরহাট এলাকায় উত্তেজনা। তৃণমূল নেতা খাইরুল ইসলাম-সহ অনেকে সন্ধ্যায় হামলা চালানো হয়। অভিযোগ, এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের মারধর করা হয়। সেই ঘটনার বিরুদ্ধে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করে ফেরার পর তৃণমূল বিধায়কের ওপর হামলা চালানো হয়।

হামলা প্রসঙ্গে বিধায়ক বলেন, "সন্ধ্যায় পোলেরহাটের দক্ষিণ গাজিপুরে খাইরুল-সহ আমাদের দলের নেতারা মিটিং করতে এসেছিলেন। বৈঠক চলাকালীন এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ওঁদের মারধর করা হয়। খাইরুল নিজে আক্রান্ত। শুধু তাই নয় , আরও চার জন আহত হয়েছেন। এক জন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমরা তাই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলাম। হঠাৎই থানার ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়।"

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে আক্রমণ করেছেন শওকত। তিনি বলেছেন , "নওসাদের উস্কানিতেই এই আক্রমণ। ভাঙড়ের মাটিতে আমরা চোখে চোখ রেখে লড়াই করছি। তাই আমাকে সরিয়ে ফেলতে চায়।আমি অবাক হয়ে যাচ্ছি। আমার z ক্যাটাগরির নিরাপত্তা সত্ত্বেও এ ভাবে বোমা-গুলি চালানো হল। তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে? অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দাবিতে আমরা সোমবার ধিক্কার মিছিল করব। নওশাদকে গ্রেফতার করতেই হবে।"
হামলার ব্যাখ্যা করে বিধায়ক জানিয়েছেন , "আমার গাড়ি এগিয়ে গেলেও পিছনের গাড়িতে বোমা লেগেছে। ওরা গুলিও চালায়। ওদের নিশানায় মূলত আমি ছিলাম। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। সেখান থেকে দুটো তাজা বোমা উদ্ধার করে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের কাজ।" ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আইএসএফের তরফে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের