নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মালদহের মোথাবাড়ি কাণ্ডে এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বিচারকদের ঘেরাও ও প্রশাসনিক আধিকারিকদের আটকে রাখার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২ মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে চার্জশিট জমা দিতে হবে। এই নির্দেশ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল। ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় মালদহের কালিয়াচক এলাকায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, SIR কাজে যাওয়া ৭ জন জুডিশিয়াল অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। তাদের মধ্যে মহিলা বিচারকও ছিলেন।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় বিচারকদের। শেষ পর্যন্ত গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাটি সামনে আসতেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। প্রশাসনিক নিরাপত্তা ও বিচারব্যবস্থার মর্যাদা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এরপরই মামলায় হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তদন্তভার দেওয়া হয় NIA-কে। বর্তমানে রাজ্য পুলিশের দায়ের করা ১২টি FIR তদন্ত করছে NIA। ইতিমধ্যেই আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় , আগামী ২ মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের