নিজস্ব প্রতিনিধি , মালদহ - কনটেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহার রহস্য মৃত্যুর পিছনে আসল সত্যি ফাঁস। দুর্লভের মৃত্যুর পর তার স্ত্রী মৌসুমী সাহা কনটেন্ট ক্রিয়েটর সালমা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। কিন্তু এবার সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে সমাজ মাধ্যমের সামনে মুখ খুললো সালমা সরকার। দুর্লভের মৃত্যুর জন্য আসলে দায়ী তার স্ত্রী মৌসুমী সাহা, সে কথা সর্বসমক্ষে প্রকাশ করে সালমা।

ঘটনাটির নয়া মোড় নিয়েছে সালমার অভিযোগ ঘিরে। ঘটনার সত্যতা যাচাই করতে জনসাধারণকে চাঁচল থানায় খোঁজ নেওয়ার কথা বলেন। গত ৬ই ডিসেম্বর সমাজ মাধ্যমে লাইভে এসে আত্মহত্যা করে কনটেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহা। তারপর থেকেই তোলপাড় হয় সম্পূর্ণ সমাজ মাধ্যমে এমনকি সালমাকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করতে দেখা গেছে বহু মানুষকে। তারপরেই গণমাধ্যমের সামনে এসে গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর সালমা সরকার।

গণমাধ্যমের সামনে সালমা জানিয়েছেন ," আমাদের পরিচয় বন্ধুত্বের সূত্রে কিন্তু কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। কিন্তু এই ঘটনায় মূল অভিযুক্ত দুর্লভ সাহার স্ত্রী মৌসুমী সাহা। তার স্ত্রী দীর্ঘদিন ধরে অশান্তি করত। বহুবার স্বামীকে অপদস্ত করা, একাধিকবার পুলিশের কাছে দুর্লভের নামে ডায়েরী করেছিল মৌসুমী সাহা। এমনকি তাদের বিবাহ বিচ্ছেদের সময় মৌসুমী ১০ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীকালে সেই টাকা বেড়ে ১৫ লক্ষ হয়। মৌসুমী তার বাপের বাড়ি থাকাকালীন একাধিক বার স্বামীর থেকে টাকা আদায় করেছেন। মৌসুমীর পাশে আজ কেউ নেই, এমনকি তার শ্বশুরবাড়ির কেউ না। আপনারা চাঁচল থানায় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে পারেন। এলাকার সবাই মৌসুমীকে চেনে। সবাই জানে তা স্ত্রী একাধিকবার তার স্বামীর নামে অভিযোগ দায়ের করেছিল। আজ সবার সহানুভূতি আদায় করতে আমার নাম বদনাম করছে। আমি কনটেন্ট বানাই, অনেক অনুগামী। সেটাই নষ্ট করা ওর উদ্দেশ্য ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের