নিজস্ব প্রতিনিধি , নদীয়া - স্কুল থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চার বছরের শিশুর। মায়ের চোখের সামনেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণপাড়া এলাকায়। চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু দেখে শোকস্তব্ধ মা।
সূত্রের খবর , ঘটনাটি রানাঘাটের দক্ষিণপাড়া চৌমাথা মোড় এলাকার। মৃতার নাম তীর্থঙ্কর মজুমদার। বৃহস্পতিবার মায়ের সঙ্গে স্কুটি করে কুল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটিতে ধাক্কা মারে। তখনই শিশুটি হঠাৎ পড়ে যায়। তখনই লরির চাকা পিষে দিয়ে যায় শিশুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

এরপর পালানোর চেষ্টা করে লরি চালক। তবে তাকে আটক করে স্থানীয়রা। তাকে মারধর করার চেষ্টা করে। আটকে রেখে পুলিশে খবর দিলে তারা এসে ঘাতক
লরি চালককে গ্রেফতার করে। ঘটনায় শোকগ্রস্ত শিশুর মা। কান্নায় ফেটে পড়ে একসময় মুখের ভাষা হারিয়ে ফেলেন তিনি। এরপর পুলিশ দিয়ে ঘটনাস্থলে ঘিরে দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় জানিয়েছেন , "মা টিনা মজুমদারের সঙ্গে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। দক্ষিণপাড়া চৌমাথা মোড়ে দাঁড়িয়ে ছিল। তখনই দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি প্রথমে টিনা দেবীর স্কুটিতে ধাক্কা মারে। এরপর বাচ্চাটি কোনোভাবে গাড়ির তলায় চলে যায়। যার ফলে মৃত্যু হয় ওই শিশুর। আরও একটি ছেলে রয়েছে টিনা দেবীর। ছেলের মৃত্যুতে ভীষণই ভেঙে পড়েছেন তিনি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের