69c363504ff12_Gallery_1774365989584
মার্চ ২৫, ২০২৬ দুপুর ০১:২০ IST

মরণফাঁদ মেখিলিগঞ্জ রাজ্য সড়কে! বৃষ্টিতে ধসে গেল রাস্তার একাংশ, বড় বিপদ না হলে হুঁশ ফিরবে না প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - প্রবল বর্ষণের জেরে ধসে গেল গুরুত্বপূর্ণ পথের একাংশ। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে নিত্যযাত্রী-সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যে কোনও সময় বড়সড় বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট রাস্তাটি হলদিবাড়ি ও মেখলিগঞ্জের যোগাযোগের প্রধান মাধ্যম। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও প্রচুর যানবাহন চলাচল করছিল। হঠাৎ বিকেলে বৃষ্টির দাপট বাড়তেই নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাস্তার একদম ধার ঘেঁষে মাটি সরে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়। বর্তমানে পিচ ঘেরা পিঠের প্রান্ত পর্যন্ত জমি আলগা হয়ে যাওয়ায় পথটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। সৌভাগ্যবশত এখনও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

তবে দেখা যাচ্ছে, দিনের বেলা ফাটলটি নজরে এলেও রাতের অন্ধকারে দূর থেকে চোখে পড়ে না। যার জেরে দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই গর্তে পড়ে যাওয়ার প্রবল ভয় থাকছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তার পাশের অংশ নরম হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এলাকার বাসিন্দাদের মতে, তড়িঘড়ি মেরামত করা না হলে ওই অংশটি আরও বসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই গ্রামবাসীদের দাবি, বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সরকার ও সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে দ্রুত ওই গর্ত সংস্কার করা হোক। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট স্থানে সতর্কতামূলক কোনও নির্দেশিকা বা ব্যারিকেড দেওয়ারও বিশেষ অনুরোধ জানিয়েছেন তাঁরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল প্রধান জানান, ‘সড়ক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে যেকোনো মুহূর্তে প্রাণহানি ঘটে যেতে পারে। তাই আমরা চাই পিচ ঢালাই দ্রুত ঠিক হোক। যেভাবে আগে ছিল সেভাবেই যেন করা হয়। এখন তিস্তার ওপর সেতু নির্মাণের কারণে যান চলাচল আগের থেকে অনেক বেড়েছে। তাই চরম বিপত্তি ঘটার পূর্বে সংস্কার হওয়া উচিত'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের